রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিকে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   08-Mar-2025   59

Photo

এফএনএস: পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদের (১৯) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহামুদ সানি অভিযোগ করে বলেন, আমি তারাবি নামাজ পড়ে পুরাতন বাসস্ট্যান্ডে যাই। তখন একদল সন্ত্রাসী আমাকে মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার ভাই সানজিদকেও মারধর করে। এ হামলার সানির পিঠ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং সানজিদের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। হামলার খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহতদের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে...

Photo

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি...

Photo

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস...

Photo

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত