মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

এক কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

উচ্চকন্ঠ   10-Jan-2026   74

Photo

এফএনএস:যশোরের মণিরামপুরে একটি কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। চলাচলের সময় হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কুকুরটি একের পর এক মানুষকে কামড়াচ্ছে। বৃহস্পতি ও গত শুক্রবার (৮ ও ৯ জানুয়ারি) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৪০ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।আহতদের মধ্যে কারও হাতে, কারও পায়ে, কারও উরুতে, আবার কারও গালেও কামড় দিয়েছে কুকুরটি। এদিকে গত দুই মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। বাধ্য হয়ে তারা বাজারের ফার্মেসি থেকে চড়া মূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয়রা জানান, রাস্তায় চলাচলকারী ইজিবাইক, ভ্যান ও বাইসাইকেলে থাকা নারী-পুরুষদের ওপর ক্ষ্যাপা কুকুরটি আচমকা হামলে পড়ে কামড়াচ্ছে। একটি কুকুরের হামলাতেই এসব আহত হওয়ার ঘটনা ঘটেছে। সামনে যাকেই পাচ্ছে, তার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়িয়ে রক্তাক্ত করে দিচ্ছে।মণিরামপুর উপজেলার পাড়দীয়া গ্রামের ইজিবাইক চালক মাহাবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হয়ে ডিসপেনসারি মোড়ে যাত্রী তোলার সময় একটি কুকুর আচমকা তার ডান পায়ে কামড়ে দেয়। এতে তিনি রক্তাক্ত হন। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী হাসানকেও কামড়ে আহত করে কুকুরটি।একইদিনে উপজেলার ঝাঁপা গ্রামের রামপদ দাস, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান ও নাছিমা বেগম, দুর্গাপুর গ্রামের ফরিদা বেগম, রাফি হাসানসহ মশ্মিমনগর, গালদা, রাজগঞ্জ, কাশিপুর ও ঘুঘুরাইল এলাকার অন্তত ৬০ জন কুকুরের কামড়ে আহত হন।এর মধ্যে জুড়ানপুর গ্রামের সিনিয়া আকতার ও রিফাত হোসেন, গালদা গ্রামের হোসেন আলী, দুর্গাপুর গ্রামের ফরিদা বেগম, রাফি হাসান ও ফারাবী হোসেন, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান ও নাছিমা বেগম, গোপালপুর গ্রামের আবু বক্কর, কাশিপুর গ্রামের বিষ্ণু দাস ও সুমাইয়া খাতুন, ঘুঘুরাইল গ্রামের আব্দুস সামাদ, ঝাঁপা গ্রামের রামপদ দাস, শেখপাড়া খানপুর গ্রামের আমিনুর রহমান, মোবারকপুর গ্রামের তামিম হাসান, রোহিতা গ্রামের আশিকুর রহমানসহ ৪০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু।ভুক্তভোগী আশিকুর রহমান, আমিনুর রহমান, রামপদ দাস ও হাসানসহ কয়েকজন জানান, তাদের পারিবারিক অবস্থা ভালো নয়। সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার আশায় তারা সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে বাজার থেকে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দামে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সাল বলেন, গত দুই মাস ধরে র‌্যাবিস ভ্যাকসিনের মজুদ নেই। নতুন করে সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় আক্তার হোসেন জানান, এখনও কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন।মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, জরুরি ভিত্তিতে ২০০ ডোজ র‌্যাবিস ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। রবিবারের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

office@ukantho.com


Photo

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী জনসভা

হাবিব ওসমান ও জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে...

Photo

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

এফএনএস: সাতক্ষীরা সদরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা...

Photo

ঝিনাইদহে ভেঙে পড়া সেতুতে বন্ধ যোগাযোগ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত