রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে বসবাসকারী ১২৫ জনের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   11-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১২৫ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি। খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম (পিবিজিএম)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপির কোম্পানী কমান্ডার ও খোসালপুর বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি সন্তোষ প্রকাশ করেন।

office@ukantho.com


Photo

জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

এফএনএস: জামালপুরে সরকারি একটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন আপেল মাহমুদ...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত