রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

উচ্চকন্ঠ   25-Sep-2025   114

Photo

এফএনএস:গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল পাল প্রতিদিনের মতো গত বুধবার রাতে দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা দুলাল পালের কাছে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে কিছু...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে...

Photo

পেঁয়াজ রোপনের মৌসুমে সারের কৃত্রিম সংকট: ফলন বিপর্যয়ের শঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম...

Photo

শৈলকুপায় সরকারি ক্যানালের মাটি কেটে বিক্রি করছে কৃষকদল নেতা

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত