মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে কাজীরবেড় ইউনিয়নে ধানের শীষ প্রার্থী রনির গণসংযোগ, পথসভায় জনসমাগম

উচ্চকন্ঠ   08-Feb-2026   107

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ–৩ আসন বিজয়ের লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নং কাজীরবেড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতপাড়া মোড়ে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মেহেদী হাসান রনি।
প্রতিদিনের ন্যায় আজও বিকাল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী লক্ষ্যে গঠনমূলক বক্তব্য দেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কাজীরবেড় ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে...

Photo

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের...

Photo

হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায়...

Photo

নড়াইলে শিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত