শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

উচ্চকন্ঠ   08-Aug-2025   61

Photo

এফএনএস: সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম মিয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার সদর থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন যুবক ডালিম মিয়াকে ক্বিনব্রিজের কাছে আটকে রাখে। এ সময় তাদের সঙ্গে ডালিম মিয়ার কথা-কাটাকাটি শুরু হলে যুবকদের একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

আমরা ভারতীয় হাই কমিশন ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: ভারতীয় হাই কমিশন ভাঙচুর নয়, অহিংসভাবে রাজপথে নেমে এসে অবস্থান...

Photo

২০ মার্চ ইফতার মাহফিলের স্থান পরিদর্শন করলেন হামিদ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ মার্চ বৃহস্পতিবার সরকারি নলডাঙ্গা ভূষণ...

Photo

৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে: রাশেদ খান

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৮০ শতাংশ ইতিবাচক বলে জানিয়েছেন...

Photo

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

এফএনএস: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত