বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব দুই নারীর, এক নবজাতকের মৃত্যু

উচ্চকন্ঠ   03-Jul-2025   49

Photo

এফএনএস: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব করেছেন দুই নারী। পরে তাদের মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসক-নার্সদের ডাকাডাকি করলেও তারা পাত্তা দেননি। এক পর্যায়ে গাইনি বিভাগের বারান্দাতেই সন্তান প্রসব করেন দুই নারী। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় লেবার ওয়ার্ডে প্রসব ব্যথা নিয়ে আসেন কোম্পানীগঞ্জের বাসিন্দা সুমি বেগম (১৯) এবং গোলাপগঞ্জ উপজেলার সুপ্রিতা রানী দাস (২৫) নামে দুই প্রসূতি। স্বজনরা দুপুর ২টার দিকে ওসমানী হাসপাতালের লেবার ওয়ার্ডে নিয়ে যান তাদের। ওয়ার্ডে শয্যা সংকট থাকায় তাদের বারান্দায় বসিয়ে রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে প্রসব বেদনা উঠলে বারবার জানানো হলেও দায়িত্বপ্রাপ্ত নার্সদের পক্ষ থেকে সাড়া মেলেনি। এক পর্যায়ে প্রথমে সুমি বেগম বারান্দায় সন্তান প্রসব করেন। এর ১০ মিনিট পর সুপ্রিতা রানী দাসও বারান্দাতেই সন্তান প্রসব করেন। এসময় সেখানে থাকা রোগীর স্বজনরা তাদের পরণের কাপড় দিয়ে প্রসূতির আশপাশ ঘেরাও করে সহযোগিতা করেন। প্রসবের কিছুক্ষণ পর এক নারী চিকিৎসক এসে তাদের ওয়ার্ডের ভেতরে নিয়ে যান। পরে সুমি বেগমের নবজাতকটি মারা যায়। ভুক্তভোগী প্রসূতি সুমি বেগম বলেন, আমার গর্ভকালীন সময় ৫ মাস। হঠাৎ প্রসব ব্যথা উঠলে আমার স্বজনরা ডাক্তার-নার্সদের অনেক অনুরোধ করেন আসার জন্য। কিন্তু তারা ডাকে কেউ সাড়া দেননি। এক পর্যায়ে হাসপাতালের বারান্দাতেই বাচ্চা জন্ম হয়। তিনি আরও বলেন, বাচ্চা জন্মের পর একজন নার্স আমাকে কেবিনে নিয়ে যান। পরে শুনি বাচ্চাটা মারা গেছে। ডাক্তাররা যদি সঠিক সময়ে আমার চিকিৎসা করতেন তাহলে নবজাতকটি এভাবে মারা যেতো না। এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, এখানে চিকিৎসকের কোনো অবহেলা হয়নি। প্রথমত তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লেবার ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী আসেন। এখানে কাজ করার জন্য আমাদের তিনটা ডেস্ক রয়েছে। কিন্তু এই ঘটনাটি অনাকাঙ্খিত। প্রসব ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম হয়।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর ভূমি অফিস: টাকা ছাড়া কাজ করেন না সার্ভেয়ার মুরতুজ আলী

নিজস্ব প্রতিবেদক: সার্ভেয়ার মরতুজ আলী। কাজ করেন ঝিনাইদহের কোটচাঁদপুর...

Photo

কালীগঞ্জে মসজিদে ঘেরা শহর মোহাম্মদাবাদ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে তিন কিলোমিটার জায়গা...

Photo

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম...

Photo

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত