সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Jan-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে হোক’ এ শ্লোগানকে ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের আদর্শপাড়ায় এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ঝিনাইদহ জেলা শাখা। সংগঠনটির সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি জহুরুল ইসলাম টগর, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিদ্যুৎ, পৌর শাখার সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মিল্টন, মর্নিংবেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর আলমসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে। তরুণ ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তারা নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

office@ukantho.com


Photo

অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন, ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন...

Photo

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে...

Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র‍্যাব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত