সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১২ দিন ব্যাপী কৃষি মেশিনারিজ ও যন্ত্রপাতি প্রদর্শনী মেলা শুরু

উচ্চকন্ঠ   18-Jan-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ এই শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ১২ দিন ব্যাপী কৃষি মেশিনারিজ ও যন্ত্রপাতি প্রদর্শনী মেলা। রোববার দুপুরে শহরের বড় খাজুরা গ্রামে এ মেলার উব্দোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্তাধিকারী রাজু মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাহবুব উল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার গোলাম মোস্তফা, বিএনপি নেতা শামসুজ্জামান মন্টু, বর্তমান কমিশনার আব্দুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। ১২ দিনব্যাপী এই মেলায় স্মার্ট পাওয়ার ট্রিলার, চাপ কাটার, গ্লেন্ডার মেশিন, চপিং মেশিনসহ নানা প্রযুক্তির প্রদর্শন করা হয়।
মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী রাজু মল্লিক বলেন, আধুনিক কৃষি গড়ে তুলতে কৃষকদের নতুন প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচিত করানোই এই মেলার মূল উদ্দেশ্য। কৃষি খাতে দক্ষ জনবল তৈরি এবং সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে উৎপাদন বাড়াতে আধুনিক মেশিনারিজ ব্যবহারের বিকল্প নেই। কৃষকরা যেন সহজে এসব যন্ত্র সম্পর্কে জানতে ও ব্যবহার শিখতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নামাজ আদায়কালে দুর্গাপুর জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর...

Photo

মাদারীপুরে ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিজান শেখ (৪৫)...

Photo

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি, ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি...

Photo

ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসির পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত