বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   04-Jan-2026   95

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ। কালীগঞ্জের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ প্রকাশনা ও পিঠা মেলা হিসেবে আখ্যায়িত করছেন আয়োজকরা। মেলাটি রবিবার ও সোমবার এই দুই দিন চলবে।
মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা, ইসলামী সাহিত্য, প্রকাশনা স্টল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন দেখা যায়। সকাল থেকে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখরিত।
সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখার ছাত্র শিবির সভাপতি হুসাইন আহমেদ বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, এই প্রকাশনা ও পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে বই ও প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

office@ukantho.com


Photo

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে...

Photo

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা...

Photo

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

এফএনএস: বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত