মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাতক্ষীরায় ভাইয়ের হাতে ভাই খুন

উচ্চকন্ঠ   05-Apr-2025   52

Photo

এফএনএস: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মোশারফ হোসেন সরদার (৪৮) নামে এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদেরই বড় ভাই আবুল হোসেন (৫৫)। পুলিশ ঘটনাস্থল থেকে ছোট দুই ভাইকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে। গুরুতর আহত আবুল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছোট দুই ভাই আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেনকে (৩২) আটক করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের একটি খালে মাছ ধরতে যান আবুল হোসেন ও মোশারফ হোসেন। সেখানে তাদের ছোট দুই ভাই আছারপ ও সোহরাব বাধা দিলে শুরু হয় বাকগ-বিতÐা। একপর্যায়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন চার ভাই। এসময় আছারপ ও সোহরাব ছুরি ও লাঠি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোশারফ। এছাড়া আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কলারোয়া থানার ওসিশামসুল আরেফীন জানান, খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে মোশারফ নিহত হয়েছেন এবং আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে অভিযুক্ত দুই ভাইকে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা...

Photo

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

কালীগঞ্জে মাদ্রাসার সভাপতি ও শিক্ষকসহ ৬ জনের নামে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল আদর্শ দাখিল...

Photo

যুক্তরাষ্ট্রের পুনর্নির্ধারিত শুল্কের হার রফতানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত