রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফসলের সাথে এ কেমন শত্রুতা

উচ্চকন্ঠ   10-May-2025   47

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাঠে ইমন আহমেদ মিল্টন হোসেন নামে এক কৃষকের দুই বিঘা জমির তিলের চারা বিষাক্ত ঘাস মারা ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি ইমন আহমেদ মিল্টন।
শুক্রবার সকালে সরেজমিনে ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায়, মাথায় হাত দিয়ে আহাজারি করছেন। আহাজারির কারণ হিসাবে দেখা জায় তার দুই বিঘা জমির তিলের চারা বিষাক্ত ঘাস মারা ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে তার দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বার বার কৃষক মিল্টনের জমির ফসল নষ্ট করে আসছে তার প্রতিপক্ষরা।
কৃষক ইমন আহমেদ মিল্টন জানান, গত বৃহস্পতিবার বিকেলে আমার দুই বিঘা জমির তিলের চারা বিষাক্ত ঘাস মারা ঔষধ দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা হলেন, আসাফুজ্জামান, লুৎফর রহমান, মনোয়ার হোসেন, সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন উভয় পিতা মৃত আব্দুল লতিফ মন্ডল,আনোয়ার হোসেন, জাফর, ইকবাল হোসেন উভয় পিতা মনোয়ার হোসেন। মুদাব্বির হোসেন, পিতা আশরাফুজ্জামান।
তিনি আরো বলেন, এরা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক, দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত জমি যা দলিল সূত্রে মালিক আমি জোরপূর্বক জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সামাজিক মাতব্বর রুহুল আমিন জানান, বিষয়টি দুঃখজনক। এতগুলো চারা একসঙ্গে জ্বালিয়ে দেয়া চরম অন্যায় হয়েছে। প্রশাসনের উচিত প্রকৃত দোষীদের বের করে শাস্তির আওতায় আনা।
স্থানীয় বাসিন্দা মোঃ টুটুল হোসেন জানান, সামান্য বিষয় নিয়ে এত চারা গাছ এভাবে নষ্ট করে দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
শৈলকুপা থানার এস আই তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত