সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

উচ্চকন্ঠ   03-Dec-2025   74

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মো. নাঈম শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. নাঈম শেখ (২৫) নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের...

Photo

অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী...

Photo

ঝিনাইদহ মহাসড়কগুলোর বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, ঘটছে দুর্ঘটনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের উপর দিয়ে চলে যাওয়া চারটি...

Photo

শ্বশুর-শাশুড়ির নির্যাতনে স্বামী সংসার করতে পারছেন না দুই গৃহবধূ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: শ্বশুর-শাশুড়ির নির্যাতনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত