প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সন্মানে বিএনপির ইফতার মাহফিল
উচ্চকন্ঠ 26-Mar-2025 58
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠের জেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আপনারা জাতীর বিবেক। সমাজ উন্নয়নে আপনাদের অবদান অপরিসিম। দীর্ঘ ১৭ বছর ধরে পতিত স্বৈরচার হাসিনার সরকার আমাদের উপর পাথরের মত চেপে বসেছিল। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আপনাদের মূল্যায়ন করবে। তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৯ দফার মধ্যে শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষকদের বৈষম্য সংস্কারে প্রাধান্য দিয়েছেন।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বাক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির মাওলানা আবু তালিব।
কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, সাংবাদিক শাহজাহান আলী সাজু, উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান কামাল, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিহার সুলতানা, নির্বাহী কমিটির সম্পাদক মতিউর রহমান মানিক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুর্খ। এছাড়াও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com