শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

উচ্চকন্ঠ   16-Jan-2025   61

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোঁরা মালিক সমিতি’র আয়োজনে ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচি পালন করে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে ঝিনাইদহ জেলার আড়াই’শ হোটেল, রেস্তোঁরা, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতি’র সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান ও নিতাই ঘোষ প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তোঁরাই আগের মতো ব্যবসা নেই। তার উপর নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীরা হুশিয়ার উচ্চারণ করে বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে।

office@ukantho.com


Photo

চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম: থানায় মামলা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায়...

Photo

১৭ মে র সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির যৌথ সভা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ মে অনুষ্ঠেয় খুলনা বিভাগীয়...

Photo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের...

Photo

আ. লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

এফএনএস: আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত