সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আ. লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

উচ্চকন্ঠ   08-May-2025   58

Photo

এফএনএস: আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করতেন। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, অর্থপাচার- এটাকে পছন্দ করেন না এবং আওয়ামী লীগ থেকে আগেই সরে গেছেন, তারা বিএনপিতে আসতে পারবেন। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না।রিজভী বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, এক কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এ দলের সদস্য হবেন- এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়াবহ দুঃশাসনের ছোঁবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে। বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক...

Photo

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান

এফএনএস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ...

Photo

বর্তমানে আমরা জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে অবস্থান করছি: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত