সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

উচ্চকন্ঠ   07-Jun-2026   44

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে একজন কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ বজ্রপাতে ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। অপর দিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহীদ স্থানীয়দের জানালে আহত বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি।#

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

Photo

মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি, ১৮ দোকান ও তিন গোডাউন

এফএনএস: মাদারীপুরে আগুনে পুড়েছে ১৮ দোকান, দুই বাড়ি ও তিন গোডাউন। এতে...

Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত