শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম: থানায় মামলা

উচ্চকন্ঠ   08-Jun-2026   51

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদ ৫নং সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভ’ক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানাতে একটি এজাহার দায়ের করেছেন।
থানায় লিখিত এজাহার ও ভ’ক্তভোগী উপজেলার তিল্লা গ্রামের বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রান নাশের হুমকিও দিচ্ছিল। বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ী থেকে কিছু দুরে প্রদিপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভ’ক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খা ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, অন্যায় ভাবে নিরিহ বিপুল কুমারকে মারপিট জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবী জানান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশি অভিযান চালানো হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী...

Photo

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

এফএনএস: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে অন্তর্বর্তী...

Photo

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের...

Photo

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

এফএনএস: সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত