বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে সরকার, ইসি ও জাতিসংঘ

উচ্চকন্ঠ   29-May-2025   61

Photo

এফএনএস: চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘ব্যালট’ নামে তিন বছর মেয়াদী প্রকল্প শুরু হচ্ছে। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, ভোটারদের শিক্ষা, সচেতনতা ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, আইন ও নির্বাচনি সংস্কার কাজে সহায়তা এবং ভুল তথ্য ও নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা বাড়ানোর জন্য ‘ব্যালট’ প্রকল্পটি গঠন করা হয়েছে। জাতিসংঘ অফিস জানায়, ব্যালট প্রকল্পটি (২০২৫-২০২৭) তিন বছর মেয়াদী উদ্যোগ— যা দুটি ধাপে কাজ করবে। প্রথম ধাপে আসন্ন নির্বাচনি সহায়তার ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত, কারিগরি প্রস্তুতি এবং ভোটারদের কাছে পৌঁছানো। দ্বিতীয় ধাপের লক্ষ্য সংস্কারকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং আসন্ন নির্বাচনি কাজের পর গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা। প্রকল্পটি বাস্তবায়নে বিইসি, ইউএন উইমেন, ইউনেস্কো এবং সুশীল সমাজ সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তি সই করেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইং প্রধান এ কে এম সোহেল, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং এবং বাংলাদেশ সরকার ও জাতিসংঘের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইউএনডিপি’র সঙ্গে কাজের এই যৌথ উদ্যোগকে আমরা স্বাগত জানাতে চাই। নির্বাচনি নীতি-নৈতিকতা জোরদার এবং জনগণের প্রত্যাশা পূরণ করে এই প্রকল্পটির লক্ষ্য অর্জনের জন্য জাতীয় প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় সাধন করতে ইআরডি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে— যা স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং সব নাগরিকের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আমাদেরকে প্রয়োজনীয় কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। স্টেফান লিলার বলেন, ব্যালট প্রকল্পের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে ইউএনডিপি গর্বিত। উদ্যোগটি কেবল কারিগরি সহায়তা নয়, এটি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ভোটারদের ক্ষমতায়ন এবং নির্বাচনি প্রক্রিয়ার ওপর আস্থা তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা, জবাবদিহি, দায়বদ্ধতা এবং জনসাধারণের আস্থা নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আবশ্যক।

office@ukantho.com


Photo

শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায়...

Photo

হামিদের উদ্যোগে মাদ্রাসায় ছাগল দান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন,...

Photo

কালীগঞ্জে সরকারি টাকার হরিলুট: সাড়ে ৮শ মিটার ইট সলিংয়ে বরাদ্ধ ৮৮ লাখ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের খন্ড...

Photo

মহেশপুরে লীজ নেওয়া জমির শতাধিক কলার কাঁন্দি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত