শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হামিদের উদ্যোগে মাদ্রাসায় ছাগল দান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

উচ্চকন্ঠ   01-Dec-2025   64

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জানের সদকাস্বরূপ দু’টি ছাগল দান করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র নেতা এবং ঝিনাইদহ ৪ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফয়লা মহিলা কওমি মাদ্রাসার এতিমখানায় তিনি এই ছাগল দুটি প্রদান করেন। এসময় দুই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক বলেন, আমাদের মাদ্রাসার এতিম শিশুদের জন্য এ ধরনের দান অত্যন্ত কল্যাণকর। বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ যে উদ্দেশ্যে এই সদকা দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে সেই দোয়া কবুলের জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। তিনি আরও বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানো অনেক বড় সওয়াবের কাজ।
হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এই সামান্য উদ্যোগ নিয়েছি। আল্লাহ যেন তাঁর ওপর অশেষ রহমত বর্ষণ করেন এবং দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০...

Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

নতুন পথ দেখানোই জুলাই সনদের শক্তি: প্রেস সচিব

এফএনএস: জুলাই সনদ আমাদের নতুন পথ দেখায়, এটিই এর শক্তি বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে ভেকু দিয়ে বাওড়ের জমি সমান করছে প্রভাবশালীরা: একশ বিঘা সরকারি জমি বেহাত হওয়ার আশংকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত