রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপি কর্মীর হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

উচ্চকন্ঠ   09-Apr-2025   76

Photo

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি কর্মী রিপন মোল্লা (৪০)কে চার হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে নৃশংসভাবে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে সদর উপজেলা রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় আহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত রিপন সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
আহতের স্ত্রী ইসমতারা জানান, গ্রামে বিএনপির গ্রুপ পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে আমার স্বামী রিপনকে বাড়ি থেকে ডেকে সদর উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাসেম বাদশার ছেলে হুমায়ন,মৃত রস্তম বিশ্বাসের ছেলে আব্দুল করিম,মৃত শাহাজাহানের ছেলে মিঠুন ও বাড়িবাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। এ সময় তার শরীর ক্ষত-বিক্ষতসহ হাত-পা শরীর থেকে প্রায় বিছিন্ন হয়ে গেছে। তাকে মারাত্বক জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ জানান, অপরাধ যেই করুন না কেন। কাউকে ছাড় নেয়। যদি বিএনপির কেউ এঘটনার সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।
এতথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামুন জানান, চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮জনের নাম উল্লেখ করে মামলা রেকর্ড করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আসামীদের পুলিশ ধরতে সক্ষম হবে।

office@ukantho.com


Photo

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় বুধবার

এফএনএস: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের ১০ বছরের সাজার...

Photo

পৌরসভার ৩নং ওয়ার্ডে ভিজিএফ-এর চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে ভিজিএফ-এর চাউল বিতরণ...

Photo

ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঝিনাইদহ শহরের বিপণিবিতান, গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস চললেও থেমে নেই কেনাকাটার...

Photo

দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত