মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কাজে লাগানো হচ্ছে না সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন: কালীগঞ্জে ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম

উচ্চকন্ঠ   19-May-2025   58

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কে আয়েশা তেল পাম্প এর পাশে ৫৩৪ নং খতিয়ানের ৫৮৭ নং দাগে ২৪ শতাংশ জমি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নামে অধিগ্রহন করে ভবন নির্মানের জন্য টেন্ডার আবহবান করে জেলা গণপূর্ত বিভাগ। উক্ত ভবনটির কাজ ১৬ মে ’২৩ তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান কাজটি শুরু করে। বর্তমানে ভবণটির কাজ সম্পূর্ণরুপে শেষ হলেও নানা জটিলতার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবণটি হস্তান্তর করতে পারছেন না। ফলে ভবণটি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে জানালা-দরজা ও আসবাবপত্র। প্রশাসনিক অনুমোদ না পাওয়ায় ভবনটিতে এখনো শুরু হয়নি কোন কার্যক্রম। সেকারণে কোনো কাজেই আসছেনা ৪ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। অপরদিকে বর্তমানে উপজেলা পরিষদ এলাকায় পুরাতল জরাজীর্ণ ঝুকিপূর্ণ একতলা ভবনে দূর্ঘটনার শঙ্কা নিয়ে চলছে সাব-রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম। ওই ভবনটির পলেস্তরা খসে খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে আফিসের গুরুত্বপূর্ণ সব নথি। এমন পরিস্থিতিতে উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারীগণ দ্রুত নব নির্মিত ভবনে স্থানন্তরিত হওয়ার দাবি জানান।
সাব- রেজিষ্ট্রি অফিসে সেবা নিতে আসা দীন মোহাম্মদ বলেন, এই ভবনটি অনেক পুরাতন। অফিস কক্ষ গুলোর জায়গাও অনেক কম। দাঁড়িয়ে থাকা অবস্থায় কাজ করা লাগে। শুনেছি নতুন ভবন হয়েছে, তাহলে কেন এখনও এতো ছোট জায়গায় গাদাগাদি করে আমাদের জমি রেজিষ্ট্রি করতে হচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান এর পক্ষে উজ্জল ঘোষ বলেন, নির্মান কাজ শেষ হয়েছে গত বছর ৩০ জুনের মধ্যেই। আমরা বুঝে দেওয়ার জন্য প্রস্তুত। হস্তান্তর করতে না পারার কারণে আমাদের অনেক টাকার বিলও তুলতে পারছিনা। ঝিনাইদহ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেন্ডার অলিভার গুডা বলেন, আমাদের পক্ষ থেকে রেজিস্ট্রি অফিসে দুই বার চিঠি দেওয়া হলেও কালীগঞ্জ উপজেলায় নিয়মিত সাব-রেজিস্টার না থাকায় ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। তবে বর্তমানে নতুন কর্মকর্তা যোগদান করেছেন, তিনি সম্মতি দিলেই দ্রুত হস্তান্তর করা হবে ভবনটি। কালীগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত সাব-রেজিস্টার মো.রিপন মুন্সি জানান, আমি অসুস্থ থাকায় ছুটিতে আছি। ছুটি থেকে ফিরে আমার বিভাগ থেকে অনুমতি নিয়ে গণপূর্ত বিভাগের নিকট থেকে দ্রুত ভবনটি বুঝে নিয়ে সেখানে কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা গ্রহন করব।

office@ukantho.com


Photo

আমরা ভারতীয় হাই কমিশন ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: ভারতীয় হাই কমিশন ভাঙচুর নয়, অহিংসভাবে রাজপথে নেমে এসে অবস্থান...

Photo

বাবা হামিদের প্রতি মায়ের মতো কন্যা প্রার্থনার আদেশ! জিয়া পরিবারের পাশেই থেকো!

নিজস্ব প্রতিবেদক: একদিকে কলিজার টুকরা একমাত্র শিশু সন্তান প্রার্থনা...

Photo

নোয়াখালীতে যৌথবাহিনীর ওপর ককটেল নিক্ষেপ, অস্ত্র-গুলিসহ আটক ২

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর...

Photo

চাঁদপুরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর আসামির মৃত্যু

এফএনএস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত