রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

উচ্চকন্ঠ   04-Aug-2025   49

Photo

এফএনএস:ঢাকার সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রিকশাটি উল্টো পথে আসায় লরি নিচে চাপা পড়ে।গত রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। সেসময় আহত অবস্থায় আরও ৩ জনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ জানান, লরি চাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

অপারেশন ডেভিল হান্ট: অষ্টম দিনে গ্রেফতার ৩৮৯, মোট ৪৭৯০

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ১৪০...

Photo

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

এফএনএস: র‌্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবলের দশম শ্রেণির ছাত্রীকে...

Photo

সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

এফএনএস:ঢাকার সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত