মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Nov-2025   71

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেখাপড়া মান উন্নয়নের নানা দিক নিয়ে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি ও চুড়ামনকাঠি হাইস্কুলের প্রধান শিক্ষক যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, পাতিবিলা দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষনুরাগি আব্দুল কাদের, শোয়াইবনগর কামিল মাদরাসার সহযোগী অধ্যপক মনিরুজ্জামান মিঠু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকার্তা মোজআম্মেল হক, চাঁদবা সুন্দপুর একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহিন, সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদালয়ের সহকারী শিক্ষক জাফরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হোসেন ফেলু, সাধারন সম্পাদক আবুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ২০২৪ সাল থেকে এলাকার নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়টি নতুনভাবে যাত্রা শুরু করেছে। বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পুরো বিদ্যালয়টি পুন:মেরামত করে নতুন করে ক্যাম্পাসটি সাজানো হয়েছে। যেকানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীর ফ্রী ইউনিফর্ম প্রদানসহ ফ্রী কোচিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

office@ukantho.com


Photo

সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক, জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ভষ্মিভূত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স...

Photo

চাঁদপুরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

এফএনএস: চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত...

Photo

ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ...

Photo

কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ: ছাত্রদল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হামলায় নেতৃত্ব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত