সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধর্ষণে জড়িতদের কোনো রাজনৈতিক শেল্টার নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   28-Feb-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি বা তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন সরকার ও নির্বাচন পেয়েছি। এই শহীদদের আত্মা কষ্ট পায় বা তাদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না।" তিনি আরও জানান, গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে পেশ করা হবে। এছাড়া চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলা ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে বলে তিনি আশ্বাস দেন।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন:
দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রকল্পের একটি পয়সাও কেউ কমিশন হিসেবে নিতে পারবে না।
সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো প্রকার আপস করা হবে না। অনিয়ম করলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে যারা চাঁদাবাজি, দলাদলি বা সাধারণ মানুষকে হুমকি দেবে, তাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান নেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

office@ukantho.com


Photo

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটালেন সন্তানরা

এফএনএস: জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে...

Photo

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর...

Photo

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ: অভিযোগ পেয়ে এক বছরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বাজার...

Photo

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়

এফএনএস: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত