শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত-৫

উচ্চকন্ঠ   21-Oct-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝায় ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলো ট্রাকের হেলপার ও চালক। সেসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ ৫ জন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এস আই ইয়াছির আরাফাত বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তা ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছুটি ছাড়াই প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা সফরে, জড়িত আছেন শিক্ষা কর্মকর্তারাও

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি...

Photo

বিনা শর্তে মাফ চাইলেন জামায়াত আমির

এফএনএস: সবার কাছে বিনা শর্তে মাফ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

Photo

এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের মানুষ...

Photo

৬ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে মন্ত্রণালয়

এফএনএস: শ্রমিকদের পাওনা পরিশোধ না করা ছয়টি পোশাক কারখানার (গার্মেন্টস)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত