সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আত্মবিশ্বাস নেই নাহিদের

উচ্চকন্ঠ   10-Jan-2026   57

Photo

এফএনএস:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী। এবার তাদের মতোন একই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১১ দলীয় জোটের এই প্রার্থীর মতে, একটি দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। নির্বাচনি প্রস্তুতিতে বিএনপির জোটের চেয়ে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট অনেকটা এগিয়ে বলেও দাবি করেন তিনি।গতকাল শনিবারদুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। এতে মানুষের কাছে ভিন্ন বার্তা যায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন।১১ দলীয় জোটের এই প্রার্থীর অভিযোগ, অনেক ঋণ খেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নির্বিকার। আশা করি তারা দ্রæত কঠোর ব্যবস্থা নেবে।তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারপরও আমরা মাঠে কাজ করে যাবো।

office@ukantho.com


Photo

বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের...

Photo

শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায়...

Photo

নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার।...

Photo

সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে অহিদা সুলতানা শিমু (৩৮) নামে এক বিধবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত