রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শাপলা চত্বরে হত্যা: ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

উচ্চকন্ঠ   15-Apr-2025   53

Photo

এফএনএস: ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় উসকানি দেওয়ার ঘটনায় ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাকান্ডে প্ররোচনা, উসকানি, পরিকল্পনা ও অর্থায়নে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সহযোগিতা ও সমর্থনের অভিযোগ করা হয়েছে। হেফাজতে ইসলাম তথা তৌহিদি আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, আটক, গুম করার মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

office@ukantho.com


Photo

মিছিল প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

উচ্চকন্ঠ ডেস্ক: চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন...

Photo

মাগুরার সেই শিশুটির অবস্থা সংকটাপন্ন, সিএমএইচে স্থানান্তর

এফএনএস: মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে...

Photo

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে...

Photo

ঝিনাইদহ সেনা অভিযানে গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা দুটি গোপন গুদামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত