সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রাম্য ডাক্তার আটক

উচ্চকন্ঠ   07-Jun-2026   35

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন (৫০) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে| অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রাতেই ভিকটিমের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজহারে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার তৃতীয় শ্রেনিতে পড়া মেয়ে তার দাদির জন্য ওষুধ আনতে পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে যায়। এসময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে এসে ঘন ঘন ওয়াসরুমে যাওয়া দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এসময় ভিকটিমের মা জিজ্ঞাসা করলে সব খুলে বলে। এ ঘটনার পর ভিকটিম ও তার পরিবার বলছে, মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। এছাড়া তার মা যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ দেখতে পান বলেও জানিয়েছেন। এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখে নিজ বাড়িতে। এসময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে|
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। রাতেই ভিকটিম মেয়ের বাবা বাদি হয়ে পল্লী চিকিৎসক আফতাব হোসেনে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এখন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি|

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর, পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০

এফএনএস: গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও...

Photo

রাজনৈতিক বৈষম্যের শিকার ঝিনাইদহ জেলার সৎ যোগ্য ও মেধাবী চার নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বৈষম্যের শিকার ঝিনাইদহ জেলার...

Photo

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাই একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত