অপরাধ
খুলনায় হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 24-May-2025 46
এফএনএস: খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শিপইয়ার্ড মেইন গেটের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত-পা বেঁধে প্রথমে তাকে জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
office@ukantho.com