মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

উচ্চকন্ঠ   17-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে শনিবার দিনব্যাপী দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হাজারা, রাঙিয়ারপোতা, আসাননগর, মোহাম্মদপুর, মাটিকুমরা ও গোবিন্দপুর গ্রামে পৃথক পৃথকভাবে দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা জুলফিকার হোসেন, আজাদ ফেরদৌস পান্নু, যুবনেতা একে আজাদ, মশিউর রহমান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, রিপন আহমেদ, শহিদুল ইসলাম মনসাদ, আতিয়ার রহমান ফারাজী, আশানুর রহমান, আবু তাহের রিয়াদ, শামিম রেজা, হাবিবুর রহমান লিংকন, লিমন হোসেন, রুবেল রানা ও সোহেল রানা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে...

Photo

ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা...

Photo

শৈলকুপায় লোমহর্ষক জোড়া খুনের আসামীরা বিদেশে পালাচ্ছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একইসাথে...

Photo

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত