বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব র‍্যালিও সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Aug-2026   35

Photo

কাজী আতিকুর রহমান, নড়া্ইল জেলা প্রতিবেদক: ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে যুব র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখা।
বুধবার বিকেলে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র‍্যালিটি বের হয়ে রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তিনি বলেন, যুবকদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সমৃদ্ধ ও নিরাপদ দেশ গড়তে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এতে যুবসমাজ মাদক, অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
ওবায়দুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারী, জেলা জামায়াতে ইসলামী, নড়াইল।
সমাবেশে জেলা ও উপজেলা জামায়াত এবং যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালিগঞ্জ নির্বাহী অফিসার কর্তৃক ব্র্যাকের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে উপজেলা নির্বাহী...

Photo

ঝিনাইদহে পুলিশের বিশেষ কল্যাণ সভা, উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি

ঝিনাইদহ প্রতিনিধি: খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক...

Photo

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে...

Photo

আমি নির্বাচন করবো, দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারবো না: রুমিন ফারহানা

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত