মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সিলেটে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   28-Nov-2025   69

Photo

এফএনএস: সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঝুমা আক্তার (১০) ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির গোয়ালঘরে ঝুমাকে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৮টার দিকে থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার...

Photo

রাজধানীতে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর ভাটারা এলাকায় সুদীপ্ত রায় (১৭) নামে এক শিক্ষার্থীকে...

Photo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

এফএনএস: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত