সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

উচ্চকন্ঠ   02-Dec-2025   66

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জানের সদকা হিসেবে কালীগঞ্জের একটি হাফেজিয়া এতিমখানায় ছাগল দান করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা এবং ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের শিমলা হাফেজিয়া এতিমখানায় এ দান কার্যক্রম সম্পন্ন হয়। এসময় এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়ালসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়াল বলেন, এতিম শিশুদের জন্য এমন দান অত্যন্ত কল্যাণকর। হামিদুল ইসলাম হামিদ যে উদ্দেশ্যে সদকা দিয়েছেন, আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।
হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা কামনা করে আমি সামান্য এই উদ্যোগ নিয়েছি। এতিম শিশুদের মুখে আনন্দ দেখতে পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।
তিনি সমাজের সামর্থ্যবান সকলকে এমন মানবিক কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।

office@ukantho.com


Photo

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে : স্নিগ্ধ

এফএনএস: তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি...

Photo

মোচিক সমবায় সমিতির নির্বাচন-২০২৫: মুন্না সহসভাপতি ও আতিয়ার সম্পাদক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান...

Photo

মহেশপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বিপ্লব ও...

Photo

ভালোবাসায় সিক্ত মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত