বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

কৃষি

নড়াইলে চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

উচ্চকন্ঠ   04-Jul-2025   67

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টায় চিলগাছা রঘুনাথপুর প্রাথমকি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে ক্লাবের সভাপতি মোঃ খালিদুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মুসা, সহ-সম্পাদক সাব্বির হোসনে, ক্যাশিয়ার শামিম, ক্রীড়া সম্পাদক নাইম শিকদার, সহ-ক্রীড়া সম্পাদক মুন্না হাসানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক আবু মুসা পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষরোপনের উপযোগীতা তুলে ধরে বলেন, এখন বর্ষাকাল বৃক্ষরোপনের এখনই উপযুক্ত সময়। আমাদের এলাকার সকল বিদ্যালয়ে, বাড়ির পাশে আনাচে কানাচে ঔষুধী, ফলজ গাছ লাগানো হবে। গাছ সৌর্ন্দয বৃদ্ধি সহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিৎ। প্রতিটি মানুষের কম পক্ষে দুটি করে গাছ লাগানো উচিত। অনুষ্ঠান শেষে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।#

office@ukantho.com


Photo

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল...

Photo

মহেশপুরের এক ভ্যানচালকের গলা কেটে ভ্যান ছিনতাই

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: মহেশপুর এক ভ্যান চালকের গলা কেটে...

Photo

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে...

Photo

কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত