সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’- মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   30-Jun-2025   39

Photo

এফএনএস: দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’-এমন অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজি ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিএনপির নাম ব্যবহার করছে। এদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে কোনো খারাপ লোককে দলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন এই নেতা। গতাকল রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, “বাংলাদেশে এবং বিএনপির অভ্যন্তরেও কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। তবে তা হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। যদি কেউ আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিন।” তিনি আরও বলেন, “প্রয়োজনে কেউ সদস্য হবে না, কিন্তু খারাপ লোককে দলে নেওয়া যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।” দলীয় অঙ্গনে নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রসঙ্গে মির্জা আব্বাস সতর্ক করে বলেন, বিএনপির সুনামের সুযোগ নিয়ে এখন অনেকেই হালুয়া-রুটির ভাগ নিতে চাচ্ছে। তিনি বলেন, একটা গোষ্ঠী, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা চক্রান্ত করে দেশের ভেতরে এবং বাইরে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র রুখতে আমাদের একজোট হতে হবে।” নির্বাচন ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। পিআর সিস্টেমের নামে একটি গোষ্ঠী জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে। নির্বাচন পেছানোর জন্য নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এসব ষড়যন্ত্র সফল হবে না।”মির্জা আব্বাস এও বলেন, “কোনো অফিস, আদালত, দোকান কিংবা ফুটপাতে চাঁদাবাজদের ঠাঁই দেওয়া যাবে না। চাঁদাবাজ যদি বিএনপিরও হয়, তাকেও ছাড় দেওয়া যাবে না।”তিনি স্পষ্টভাবে বলেন, “আমার নির্বাচনী এলাকায় কিছু লোক নিজেদের ‘আব্বাসের লোক’ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। আমার কোনো আত্মীয়স্বজন কিংবা বন্ধু চাঁদাবাজ নয়। আমার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। ধরবেন, উত্তম-মধ্যম দেবেন, তারপর পুলিশে সোপর্দ করবেন।”মির্জা আব্বাস তার বক্তব্যে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। সেইসঙ্গে দলে খারাপ মানুষ ঢ়ুকতে না দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, গোয়াল খালি থাক, তবু কোনো দুষ্টু গরু যেন সেখানে জায়গা না পায়।”

office@ukantho.com


Photo

শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না...

Photo

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে...

Photo

গোপালগঞ্জে অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

এফএনএস: গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল...

Photo

গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য, কল রেকর্ড ফাঁস

এফএনএস: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত