মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

উচ্চকন্ঠ   04-May-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন। পালানোর সময় সে পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মাসুদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

মহেশপুর সমাজসেবা কার্যালয়ের সামনে ‘হাঁটুপানি’, দুর্ভোগ চরমে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা...

Photo

ফোনে কথা বলার সময় কালীগঞ্জে ট্রেনে কেটে ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রিতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে ট্রেনে...

Photo

বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন

এফএনএস: ৫ আগস্টের পর বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়েই...

Photo

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত

এফএনএস: ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও যথাযথ মর্যাদায় ঢাকাসহ সারা দেশে গত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত