মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় চার মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি করে মুখোশধারীরা

উচ্চকন্ঠ   31-Jul-2025   61

Photo

এফএনএস: বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে (৫০) গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি সাবগ্রামে ফিরছিলেন যুবদল নেতা অতুল। পথে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে ওষুধ কিনছিলেন তিনি। এ সময় চার মোটরসাইকেলে করে অন্তত আটজন মুখোশধারী দুর্বৃত্ত প্রথমে তাকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অতুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, অতুলকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, দুর্বৃত্তরা সবাই মুখোশ পরা ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস...

Photo

মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যা

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে...

Photo

ঝিনাইদহে ৬ লেন প্রকল্পে জমির ন্যায্য মুল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে...

Photo

উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

এফএনএস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত