বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নববগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়

উচ্চকন্ঠ   14-Jul-2025   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে নব-গঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) সন্ধ্যায় শহরের ফুড সাফারি রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন কুমার ঘোষ।
তিনি বলেন, আওয়ামীলীগ আমলে হিন্দুরের ওপর বেশি অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ব্যবহার করতো। হিন্দুদের সহায়-সম্পত্তি আওয়ামীলীগ আমলে জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। গত ১৫ বছরে অনেক হিন্দুর জমি বেদখলে চলে গেছে। অথচ জাতীয়তাবাদী শক্তি কখনো হিন্দুদের ওপর কোনো ধরনের অত্যাচার-নির্যাতন করেনি। বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা আরে ভালো থাকে।
এ সময় সিনিয়র আহবায়ক অনন্ত রায়, যুগ্ম আহবায়ক দিপ্ত ঘোষ, সদস্য সচিব সমির কুমার হালদার, সদস্য সচিব রাহুল দেব সাহা পাপ্পু, জীবন কুমার বিশ্বাস ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার ৬টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

নড়াইলে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন,...

Photo

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় চৌধুরী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়...

Photo

উপজেলায় নিম্ন আদালত গঠনের প্রস্তাব

এফএনএস: উপজেলা পর্যায়ে নিম্ন আদালত গঠন করার প্রস্তাব দিয়েছে স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত