শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

উচ্চকন্ঠ   08-Aug-2025   67

Photo

এফএনএস: রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন এ তথ্য জানান। সোলেমানের বাসা লালবাগ রোডের ৩০৯ নম্বরে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে। তার বাবার নাম নাজমি শাহদাত। পুলিশ জানায়, সোলেমান স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করতেন। মাঝে মাঝে প্রতিবেশী ও বন্ধু সিয়ামের বাসায় আড্ডা দিতে যেতেন। সিয়াম একটি কলেজের অনার্সের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে সোলেমান সিয়ামের বাসায় যান। তৃতীয় তলার ছাদে আড্ডার সময় তিনি বাউন্ডারি রেলিংয়ের ওপর বসেছিলেন। হঠাৎ দুই ভবনের মাঝখানে পড়ে যান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই নাজমুল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

office@ukantho.com


Photo

আ. লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি...

Photo

ঝিনাইদহে সাত দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিকল্পিত বনায়ন করি, সবুজ...

Photo

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে...

Photo

আ.লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্য জোটের আত্মপ্রকাশ

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত