বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আ. লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

উচ্চকন্ঠ   25-Jan-2025   76

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থি; ‎তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন। মাহফুজ আলম বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া। যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, হাজীগঞ্জ থানার ওসি মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

office@ukantho.com


Photo

মাহে রমজানকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে জামায়াত ও শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

Photo

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয়...

Photo

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত