সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পিরোজপুরে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   28-Jun-2025   58

Photo

এফএনএস: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার ভাবী মৌকলি বেগমকে (৪৮) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার চরবলেশ্বর এলাকার মৃত আসলাম হাওলাদারের ছেলে। মৌকলি বেগম একই বাড়ির মর্তুজা হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহিদুলের বাড়ি থেকে ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখেন দুজনকে পুকুর পাড়ে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। শহিদুলের স্ত্রী রেহেনা বেগমকে (৪০) কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রেখে যায়। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত রেহেনা বেগম বলেন, রাতে হঠাৎ করে পার্শ্ববর্তী ইউনুসসহ আরও ৪-৫ জন আমাদের পরিবারে এসে অতর্কিত হামলা করে আমার স্বামীকে এবং ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। আমাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। ইউনুসের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল, তাই সবাইকে মেরে ফেলতে চেয়েছে। অভিযুক্ত ইউনুস (৪০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বিবাহবর্হিভ‚ত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে মা

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের...

Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত...

Photo

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

এফএনএস:ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক...

Photo

অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ

এফএনএস: অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত