বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   20-Jan-2026   62

Photo

এফএনএস: ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি। বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক খবরের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। কথা হচ্ছে, আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না। তিনি বলেন, এর আগে এমন উদহারণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলতে আমাদের বাধ্য করা যাবে না। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়। সরকারের নির্দেশে বিসিবিও ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে জানিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চিঠি চালাচালি ও আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।

office@ukantho.com


Photo

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

এফএনএস: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় বাড়ির পাশের ভবনের ছাদে ইয়াবা সেবন...

Photo

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান...

Photo

মাস্টার ইমান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে স্মরণসভা মঙ্গলবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক...

Photo

আরব আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

এফএনএস: ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত