শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি

উচ্চকন্ঠ   23-Feb-2025   49

Photo

এফএনএস: বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের ওপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না। তাদের মধ্যে আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পট-পরিবর্তনের পর এই চারজনসহ প্রায় ৪০ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরও কয়েকজন কর্মকর্তা অবসরে পাঠানোর তালিকায় রয়েছে বলেও জানা গেছে।

office@ukantho.com


Photo

৩০ কোটি টাকার সার খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে: জমাট বাঁধা ইউরিয়া দেবার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বাফার সার গুদামের মাঠে খোলা আকাশের...

Photo

চাকরি পেলেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে নিহতদের ৭৪ স্বজন

এফএনএস: গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে নিহত পরিবারের ৭৪ জনকে চাকরির...

Photo

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের...

Photo

প্রথম আলো-ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত