রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৩০ কোটি টাকার সার খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে: জমাট বাঁধা ইউরিয়া দেবার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ

উচ্চকন্ঠ   16-Jul-2025   83

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বাফার সার গুদামের মাঠে খোলা আকাশের নিচে প্রায় ৩০ কোটি টাকার ইউরিয়া সার মজুদ রেখে নষ্ট করা হচ্ছে। অন্যদিকে ডিলারদের জিম্মি করে গুদামের ভিতর থেকে জমাট বাঁধা ইউরিয়া সার প্রদানের ভয় দেখিয়ে লেবারদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ ওহিদুর রহমান। জানা গেছে, বাফারের অভ্যন্তরে খোলা আকাশের নীচে ছয় মাস পূর্বে ৩০ কোটি টাকা মূল্যের প্রায় ১২শ মে.টন ইউরিয়া সার মজুদ করে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিপুল পরিমাণ ইউরিয়া সার বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। অথচ এই ইউরিয়া সার ডেলিভারী না দিয়ে বাফার ইনচার্জ ওহিদুর রহমান গুদামের ভিতর থেকে জমাট বাঁধা ইউরিয়া ডেলিভারী দেবার ভয় দেখিয়ে ডিলারদের জিম্মি করে লেবারদের মাধ্যমে ট্রাক প্রতি ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত নিয়ে ফ্রেশ ইউরিয়া সরবরাহ করছেন। লেবারদের চাহিদা পূরণে ব্যর্থ ডিলারদের ব্যবহার অনুপযোগী জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে। কোন ডিলার এ বিষয়ে প্রতিবাদ করলে ও জমাট বাঁধা ইউরিয়া নিতে অস্বীকার করলে তাদের সাথে দুর্র্ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে। এমনকি সাংবাদিকরা জমাট বাঁধা ইউরিয়া ট্রাক লোডের ছবি তুলতে গেলে লেবাররা তাদের সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এসব ঘটনা বাফার ইনচার্জের গোচরিভূত করলেও তিনি নির্বিকার। শুধু তাই নয়, বাফার ইনচার্জ নিজেও সাংবাদিকদের সম্পর্কে অশালিন মন্তব্য প্রকাশ করে চলেছেন যা লেখার অযোগ্য। তিনি দম্ভের সাথে বলে বেড়াচ্ছেন আমার বিরুদ্ধে হাজার লিখলেও আমার কিছুই হবে না। কারণ বিসিআইসি চেয়ারম্যানের দপ্তরে আমার অত্যন্ত ঘনিষ্ট লোক রয়েছে। এসব ঘটনা তদন্ত পূর্বক অবিলম্বে দূর্নীতিবাজ বাফার ইনচার্জ ওহিদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিসিআইসির উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ডিলাররা।

office@ukantho.com


Photo

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায়...

Photo

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের দফায় দফায় পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয়...

Photo

কালীগঞ্জে অবৈধ ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু হাফসার মৃত্যু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল...

Photo

ঝিনাইদহে ২৫ শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমকে সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত