রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

মিয়ানমারে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

উচ্চকন্ঠ   28-Mar-2025   52

Photo

এফএনএস: মিয়ানমারে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। এই ভূমিকম্পের ফলে থাইল্যান্ড, বাংলাদেশসহ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০মিনিটের দিকে প্রথম ভ‚মিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। আর ১টা ০২মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। প্রথমটি ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানায়। গৃহযুদ্ধের মধ্যে থাকা দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে সেখানকার ভীতসন্ত্রস্ত বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে। একইস্থানে পর পর দুই বার ভূমিকম্প হয়। এদিকে চীনের ভূমিকম্প অনুভূত হয়েছে । চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুসারে, সিইএনসি-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ইউনানে কম্পন অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে ২৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে।

office@ukantho.com


Photo

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

এফএনএস: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।...

Photo

ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমির মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ অংকুরের মাস ব্যাপী শীতবস্ত্র...

Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

Photo

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত