সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ড. ইউনূসের সংস্কার উদ্যোগে জাপানের প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন

উচ্চকন্ঠ   30-May-2025   68

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতি গঠনের প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও শান্তিপূর্ণ ট্রানজিশন প্রচেষ্টায় তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে শিগেরু ইশিবা এ সমর্থনের কথা জানান। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষই দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সবার জন্য শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন তারা। এ ছাড়া দুই নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন। জাতিসংঘের সনদের নীতিমালা সমুন্নত রেখে এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। জাপান-বাংলাদেশ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠককালে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেছেন। অধ্যাপক ইউনূস জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে, বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করতে, বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগসহ বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি বেল্ট (বিগ-বি) উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোর জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

office@ukantho.com


Photo

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও ২ শিশুর লাশ উদ্ধার

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে...

Photo

ঝিনাইদহ জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: 'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়...

Photo

পদে থেকেও নির্বাচন করা যায়: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য...

Photo

আ. লীগ কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার, আগুন দিলো বিএনপি

এফএনএস: পাবনা জেলা কার্যালয়ের পর এবার বেড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত