মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাঘায় দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা

উচ্চকন্ঠ   21-Mar-2025   74

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার উপজেলার বাউসা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বাউসা ইউনিয়ন জামায়াতের ব্যানারে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেসময় এ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা জামায়াতের কর্মসূচিতে হামলা চালায়।
হামলায় জামায়াতের চারজন নেতা-কর্মী আহত হয়েছেন। তারা হলেন: আবদুর রহমান (২২),
সৌরভ আলী (২০), আবু তাহের (৩৩), হোসেন (৩৪)। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। তবে, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

মহেশপুর আদালতে বেশির ভাগ কেস ফাইলে লাগানো কোর্ট ফি জাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর আদালত...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা...

Photo

শেখ হাসিনার মতো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত