সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গৃহকর্মীসহ ৪ গণমাধ্যমের বিরুদ্ধে পরীমনির মামলা

উচ্চকন্ঠ   23-Apr-2025   48

Photo

এফএনএস: মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশ করায় গৃহকর্মী পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি। মামলার অপর আসামিরা হলেন- সকল খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন পরীমনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমনি তার বাসায় বাচ্চার দেখা শোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরবর্তীতে পিংকি আক্তার ২ এপ্রিল পরীমনির বাসা থেকে চলে যায় এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকে। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্যান্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ায়। এতে পরীমনি সমাজে হেয় প্রতিপন্ন হন দাবি করে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জামায়াত ইসলামী উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

একরামুল ইসলাম তুষার,কালীগঞ্জে প্রতিবেদক: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

Photo

প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুর্নীতি...

Photo

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

এফএনএস: টিউশনি শেষে বাসায় ফিরছিলেন রাজধানীর মুগদা মানিকনগর এলাকার...

Photo

সীমান্তে অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি, চ্যালেঞ্জের মুখে জননিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত