শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

উচ্চকন্ঠ   09-May-2026   47

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে “United in Humanity” প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে মানববন্ধন, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার রেড ক্রিসেন্টের উপদেষ্টা ও জেলা টিমের সদস্য মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিপন হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের টিম লিডার রাশেদুল ইসলাম। এছাড়াও উপজেলা টিম ও কলেজ রেড ক্রিসেন্টের অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, সমাজসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও র‍্যালির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

office@ukantho.com


Photo

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক: বাতিলের দাবি খেলাফত মজলিসের

এফএনএস: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারীবিষয়ক...

Photo

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় ৪র্থ দিনে সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

এফএনএস: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ টানা...

Photo

হরিণাকুণ্ডুতে মাদক-দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক ও বিপুল...

Photo

মোচিক সমবায় সমিতির নির্বাচন-২০২৫: মুন্না সহসভাপতি ও আতিয়ার সম্পাদক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত